REFUND POLICY
রিফান্ড পলিসি
১. রিফান্ডের যোগ্যতা
- সাবস্ক্রিপশন ফি: প্রথম সাবস্ক্রিপশনের বা সাবস্ক্রিপশন রিনিউ করার পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করলে ৫০% রিফান্ড পাওয়া যাবে।
- ডোমেইন চার্জ: ডোমেইন চার্জের ক্ষেত্রে শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের পূর্বে রিফান্ডের আবেদন করলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে। অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড পাওয়া যাবে না।
- অ্যাডঅন ফি: অ্যাডঅন ফি’র ক্ষেত্রে শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের পূর্বে রিফান্ডের আবেদন করলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে।
২. যে ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- সাবস্ক্রিপশন ফি’র ক্ষেত্রে ১৫ দিনের পর রিফান্ড হবে না।
- ডোমেইন অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড হবে না।
- অ্যাডঅন অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড হবে না।
- কোনো প্রকার কাস্টমাইজেশন ফি রিফান্ড হবে না।
- কোনো প্রকার সার্ভিস চার্জ রিফান্ড হবে না।
৩. রিফান্ড প্রক্রিয়া
- রিফান্ডের জন্য আবেদন করতে ইমেইল করুন support@clickdokan.com এই ঠিকানায়। অর্ডার আইডি, ইউজার আইডি এবং সমস্যার বিবরণ দিন।
- আবেদন যাচাই: আবেদন যাচাই করে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।
- রিফান্ড প্রদান: রিফান্ড অ্যাপ্রুভ হলে ৩-৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেয়া হবে।
৪. রিফান্ড প্রক্রিয়ার মাধ্যম
- রিফান্ড প্রদান করা হবে নিম্নোক্ত মাধ্যমে: বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার।
- নোট: রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র মূল অর্থ ফেরত দেয়া হবে, কোনো অতিরিক্ত চার্জ (যেমন: বিকাশ/নগদ/ব্যাংক চার্জ) ফেরত দেয়া হবে না।
৫. ব্যতিক্রম
নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ডের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না:
- অপব্যবহার বা প্রতারণা।
- রিফান্ড নীতিমালা লঙ্ঘন।
- প্রযোজ্য আইন লঙ্ঘন।
- অন্যান্য সংস্থার আইন লঙ্ঘন।
৬. রিফান্ড পলিসি আপডেট করার অধিকার
ClickDokan যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত/আপডেটেড নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
যোগাযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: support@clickdokan.com
ফোন: 01332-739051